আপনার দোকানের পুরো হিসাব, এখন মোবাইলে
Agro POS — বাকির হিসাব, স্টক, মেয়াদ, বিক্রয় আর দৈনিক লাভ-ক্ষতি এক সফটওয়্যারে।
খাতা-কলমের ভুল আর হারানো বাকি বন্ধ করুন। দোকানে না থাকলেও মোবাইল থেকে দেখুন আজ কত বিক্রি হলো, কার কাছে কত পাওনা, আর কোন মাল কমে এসেছে।
- বাংলা ও ইংরেজি ইনভয়েস
- স্বয়ংক্রিয় ব্যাকআপ
- সেটআপে সহায়তা

দোকানদারদের প্রতিদিনের মাথাব্যথা
বাকির খাতা হারায়
কে কত বাকি রেখেছে মনে রাখা কঠিন। টাকা আদায় হয় দেরিতে, কখনো হয়ই না।
স্টকের আন্দাজ
গোডাউনে কত মাল আছে, কোনটা শেষ — সবসময় আন্দাজে চলতে হয়।
মেয়াদ উত্তীর্ণ মাল
কীটনাশক ও সারের মেয়াদ খেয়াল না থাকলে সরাসরি লোকসান।
আসল লাভ জানা যায় না
বিক্রি হচ্ছে, কিন্তু হাতে কত লাভ থাকল তা পরিষ্কার নয়।
কৃষি দোকানের POS সফটওয়্যার: দোকানের সব হিসাব এক জায়গায়
সার-কীটনাশকের ব্যবসার নিয়ম মাথায় রেখে তৈরি — সাধারণ POS নয়।
দ্রুত বিক্রয় ও ইনভয়েস
নগদ বা বাকিতে বিক্রি, রিটার্ন, বাংলা/ইংরেজি ইনভয়েস। সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) অতিক্রম করা আটকে দেয়।
বাকি ও আদায়
প্রতিটি কাস্টমারের বাকি, আদায়ের রসিদ ও বকেয়ার বয়স। বাকির সীমা পার হলে ম্যানেজারের অনুমতি লাগে।
স্টক, ব্যাচ ও মেয়াদ
ব্যাচ ও মেয়াদ অনুযায়ী স্টক। আগে মেয়াদ শেষ হবে এমন মাল আগে বিক্রি হয়; মেয়াদোত্তীর্ণ মাল বিক্রি বন্ধ।
ক্রয় ও সাপ্লায়ার
পারচেজ অর্ডার, মাল গ্রহণ, সাপ্লায়ারের বিল ও পেমেন্ট — সবকিছুর হিসাব ঠিকঠাক।
লাভ-ক্ষতি ও হিসাব
দৈনিক ক্যাশ ড্রয়ার, খরচ, লাভ-ক্ষতি, ব্যালেন্স শিট ও ট্রায়াল ব্যালেন্স স্বয়ংক্রিয়।
মোবাইল থেকে নজর
মালিক দোকানের বাইরে থেকেও বিক্রি, বাকি ও স্টক দেখতে পারেন। দৈনিক রিপোর্ট ইমেইলে PDF আকারে।
একাধিক শাখা ও স্টাফ
একাধিক শাখা, কর্মচারীর আলাদা অনুমতি — কে কী দেখবে ও করবে তা আপনি ঠিক করুন।
নিরাপদ ডেটা
স্বয়ংক্রিয় ব্যাকআপ, Google Drive এ কপি, ও দুই-ধাপের লগইন নিরাপত্তা।
সেটআপ ও সহায়তা
আপনার পণ্যের তালিকা ও পুরনো বাকি তুলে দিতে সাহায্য করি, স্টাফকে শিখিয়ে দিই।
৩ ধাপে চালু
ডেমো নিন
ফর্ম পূরণ করুন বা কল করুন। আমরা আপনার দোকানের মতো করে দেখিয়ে দেব।
সেটআপ
পণ্য, দাম ও পুরনো বাকি তোলা হয়; আপনার নিজস্ব সিস্টেম প্রস্তুত করে দিই।
বিক্রি শুরু
স্টাফ প্রশিক্ষণ শেষে আজ থেকেই খাতার বদলে Agro POS।
সহজ প্যাকেজ, বেশি মেয়াদে বেশি সাশ্রয়
দোকানের জন্য মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক বা বাৎসরিক — যেটা সুবিধা। শুরুতে ফ্রি ট্রায়ালের সুযোগ আছে।
মূল্য তালিকার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন — ডেমোর সময় আপনার জন্য সঠিক প্যাকেজ জানিয়ে দেব।
সকল মূল্য টাকায়। পেমেন্ট বিকাশ, নগদ, ব্যাংক বা ক্যাশে। ট্রায়ালের মেয়াদ ও সেটআপের বিস্তারিত ডেমোর সময় জানানো হবে।
সচরাচর জিজ্ঞাসা
কম্পিউটার জানি না, চালাতে পারব?
হ্যাঁ। বিক্রির স্ক্রিন সহজ, বাংলায় দেখা যায়। সেটআপের সময় আপনাকে ও স্টাফকে হাতে-কলমে শিখিয়ে দিই।
আমার পুরনো বাকি ও পণ্যের তালিকা কি তোলা যাবে?
হ্যাঁ। পণ্য ও কাস্টমারের পুরনো বাকি ইমপোর্ট করার ব্যবস্থা আছে, আমরা আপনাকে সাহায্য করব।
ইন্টারনেট না থাকলে কি চলবে?
Agro POS একটি অনলাইন সফটওয়্যার, তাই বিক্রি ও হিসাব সংরক্ষণের জন্য ইন্টারনেট সংযোগ লাগে। মোবাইল ডেটাতেও চলে। অফলাইনে চালানোর সুবিধা নিয়ে আমরা কাজ করছি; চালু হলে এখানে জানিয়ে দেব।
আমার ডেটা কি নিরাপদ?
প্রতিদিন স্বয়ংক্রিয় ব্যাকআপ হয় এবং Google Drive এ কপি রাখা যায়। লগইনে দুই-ধাপের নিরাপত্তা (2FA) চালু করা যায়। প্রতিটি দোকানের ডেটা আলাদা ডাটাবেসে থাকে।
মেয়াদ শেষ হলে কী হয়?
মেয়াদ শেষের আগে সতর্কবার্তা দেখানো হয়, এবং মেয়াদের পর ১৪ দিন সময় পাওয়া যায়। এরপর নতুন বিক্রি বন্ধ থাকে, তবে আপনার ডেটা দেখা ও এক্সপোর্ট করা যায় — ডেটা হারায় না।
একাধিক শাখা চালানো যাবে?
হ্যাঁ, একাধিক শাখা ও আলাদা স্টাফ অনুমতি সহ।
সার, বীজ ও কীটনাশক — সব দোকানে কি চলবে?
হ্যাঁ। সার, বীজ ও কীটনাশকের খুচরা ও পাইকারি দোকান, ডিলার ও কৃষি উপকরণের ব্যবসার জন্য Agro POS তৈরি। বস্তা, কেজি ও টনের হিসাব আলাদাভাবে রাখা যায়।
Fertilizer POS software for Bangladesh
Agro POS is fertilizer shop management software for fertilizer, pesticide and seed retailers and wholesalers in Bangladesh, with a Bengali-first interface and Bengali or English invoices. Credit sales post to customer ledgers, stock is tracked by batch and expiry, and profit and loss, trial balance and balance sheet are produced from daily transactions.
Designed and maintained by CodeHub IT in Rangpur. Read the Agro POS case study, or see our POS software and ERP development services for custom versions.
আপনার দোকানের মতো করে দেখে নিন
নাম আর ফোন নম্বর দিন — আমরা কল করে সুবিধামতো সময়ে ডেমো দেখিয়ে দেব। কোনো বাধ্যবাধকতা নেই।
- আপনার ব্যবসার ধরন অনুযায়ী ডেমো
- সেটআপ ও পুরনো তথ্য তোলায় সহায়তা
- স্টাফ প্রশিক্ষণ
